Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬–২০৩০’ উদ্বোধন, সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১৬, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদি ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬–২০৩০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামও পৃথকভাবে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে ‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী কাজ চলছে। সেই লক্ষ্যেই বাউবির মূল ক্যাম্পাসের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষা ও গ্রিন ক্যাম্পাস গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু পরিবেশবিষয়ক একটি কবিতা আবৃত্তি করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম. আহমেদ হুসেইন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।