Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১১ জন আটক

স্টাফ রিপোর্টার, চিতলমারী  
জুন ১৬, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী  

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা থাকায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দ্রুত বিচার আইনের ওয়ারেন্টভুক্ত আসামি হিজলা গ্রামের হাবিবুল্লাহ কাজী, সেলিম মল্লিক, সোহেল কাজী ও দ্বীন ইসলাম মল্লিককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে জিআর মামলার পলাতক আসামি প্রণয় পাণ্ডেকে খাসেরহাট বাজার থেকে আটক করা হয়। এছাড়া দড়িউমাজুড়ি গ্রামের বাধন মৃধার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা এবং বড়বাড়িয়া চরপাড়া এলাকার ইমন শেখকে ১৭ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে পুলিশ।

এদিকে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ইব্রাহীম শেখ, নয়ন ও রুহুল আমিন শেখ নামে তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ১১ জনের মধ্যে ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) বেগম রোকেয়া খানম বলেন, “অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদক ও অপরাধমুক্ত চিতলমারী গড়তে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।