গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার এবং যুগ্ম সম্পাদক আমিনা আকতার সোমা।
অনুষ্ঠান শেষে ৩৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

