গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া মুক্তারবাড়ী এলাকায় একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ভবনের দুই নারী ভাড়াটিয়ার মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে এক নারী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে সন্দেহজনক আচরণ ও একটি কক্ষ থেকে মাদকদ্রব্যের গন্ধ পেয়ে ওই কক্ষে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও টাকার উৎস এবং আটককৃতদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

