Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি এবং মাছে ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভাণ্ডারিয়া পৌর মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী রিপন সরদার (৩২) উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালির হাট এলাকার সুলতান সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযানে গেলে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি এবং সাধারণ মাছে ক্ষতিকর রং মিশিয়ে তাজা দেখানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও রং মেশানো মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এছাড়া অন্যান্য উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, কোস্টগার্ডের ভাণ্ডারিয়া কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।