Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শামীম হোসেন কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় জেলা যুবলীগের নেতা শামীম হোসেনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন।

কারাগারে পাঠানো শামীম হোসেন ঝালকাঠি শহরের বান্দাঘাট এলাকার বাসিন্দা এবং সুলতান হোসেনের ছেলে। তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌরসভার জেলা আইনজীবী সমিতির পেছনে (গণপূর্ত বিভাগের সামনে) বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন মণ্ডল বাদী ছিলেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম হোসেনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী হাসান গ্রেফতার ও আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।