Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তিনদিনব্যাপী জেলা ফল মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ১৮, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে তিনদিনব্যাপী জেলা ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজ উদ্দিন আহমেদসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল হলো খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের ফল স্বাদ, গন্ধ, বর্ণ ও পুষ্টিমানে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সারা বছরব্যাপী ফল চাষ ও সঠিক সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রতিটি বাড়ির আঙিনায় ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান বক্তারা।

মেলা উপলক্ষে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।