Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত, নিহত ১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
জুন ১৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।

বৃহস্পতিবার (১৮ জুন) অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই দিনই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও রিফাত নূর মৌসুমী। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈকত হোসেন সাগর উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে বোয়ালমারী উপজেলার হরিয়ানানগর গ্রামের ভ্যানচালক বাবুল মোল্যা (৩৮) নিহত হন। এছাড়া আলামিন, আকিদুল, হোসাইন, লাবু শেখ ও জাহাঙ্গীরসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।