Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ইসপাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, আমতলী আই সার্জারি সেন্টারের আয়োজনে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মশালায় কমিউনিটি লিডার, প্রান্তিক লিডারসহ প্রান্তিক নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী আই সেন্টারের কনসালট্যান্ট ইন চার্জ ডা. খান এ সায়েম। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম, এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক জাকির হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা. বেবী নাজনীন, আউটরিচ ম্যানেজার মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির, মোয়জ্জেম হোসেন, গাজী গোলাম ফারুক, মাহাবুবুর রহমান ও আওলাদ হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বরিশাল ভিশন: ২০৩০ ইনক্লুসিভ অ্যান্ড এলিমিনেশন অব ক্যাটারাক্ট ব্যাকলগ প্রজেক্টের আওতায় বরগুনা জেলাকে ছানিমুক্ত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও আমতলী আই সেন্টারের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।