Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে নিখোঁজের তিন দিন পর ধনু নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধনু নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মিলন মিয়া (২৮), পিতা মৃত মুজিবুর রহমান। তিনি প্রায় ১৫-২০ দিন ধরে এমবি আহম্মদ শাহ-২ (এম নং-১২৮৩৮) নামের একটি বাল্কহেডে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৬ জুন মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকায় বাল্কহেডটি নোঙর করা অবস্থায় ছিল। এ সময় বাজার থেকে মাছ এনে বাল্কহেডের পেছনে বসে মাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে নিখোঁজ হন বলে জানা যায়।

ঘটনার পর লেপসিয়া নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এর তিন দিন পর, গত ১৮ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে লেপসিয়া লঞ্চঘাটের পাশে খেয়াঘাটের পূর্ব পাড়ে ধনু নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খালিয়াজুড়ি থানায় নিয়ে যায়।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিলন মিয়ার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।