Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, এদিন ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জনকে ৫ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচজন নারীকে সেলাই মেশিন এবং সাতজন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।