Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ ‘সোমেশ্বরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সাংবাদিক তরিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ রুবেল, দ্বীপন এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের ফলে সঠিক ও ভুল তথ্যের পার্থক্য নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করছেন, যা সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

তিনি সকলকে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।