বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস বকশীগঞ্জ উপজেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় স্কাউট কার্যক্রমের অগ্রগতি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্কাউটিং সম্প্রসারণ, শিক্ষার্থীদের নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশে স্কাউট আন্দোলনের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদ সিদ্দিকী, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দত্তেরচর মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার সুপার এনামুল হক, শিক্ষক মোহাম্মদ বরকত, শিক্ষক আজহার আলী সাজু, শিক্ষক জাহিদুল ইসলাম পলাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
সভায় স্কাউট আন্দোলনকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

