Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের দায়ে মো. মোস্তফা (২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশ শারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. মোস্তফাকে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।