Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দিনমজুরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ: ৭০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ফেনী প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় কামরুল ইসলাম একরাম (৩৫) নামে এক দিনমজুরকে অপহরণ করে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় এবং ৭০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন রাত আনুমানিক ১০টার দিকে ফেনীতে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে সোনাগাজীর সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী, ফরহাদ ও অন্তরের নেতৃত্বে ৬-৭ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে পাইপ দিয়ে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের আঙুল কেটে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর জোরপূর্বক ভিডিও ধারণ করে তার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, পরে তাকে হত্যার হুমকি দিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে টাকা নেওয়ার জন্য অবস্থান নেয় অভিযুক্তরা। এ সময় সুযোগ পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন।

অভিযোগে আরও বলা হয়, একই চক্র এর আগে মেহেরাজ নামে আরেক যুবককেও একই কায়দায় নির্যাতন করেছে।

এ ঘটনায় নির্যাতিত একরাম বর্তমানে চার দিন ধরে কাজ করতে না পারায় পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।