Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ, গোলশূন্য ড্র

জাবিপ্রবি প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় মাঠে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত এ ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বিকেল ২টা ৫০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি চলে বিকেল ৪টা পর্যন্ত। পুরো সময়জুড়ে দুই দলই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলায় আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও কেউই গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ০–০ গোলে ড্র হয়।

ম্যাচ শুরুর আগেই শিক্ষার্থীরা নিজ নিজ সমর্থিত দলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে মাঠে জড়ো হন। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে কেন্দ্রীয় মাঠ রূপ নেয় এক ক্ষুদ্র ফুটবল উৎসবে।

খেলা শেষে গণিত বিভাগের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক জামিল সরকার বলেন, “দুই দলই ভালো খেলেছে। গোল না হলেও ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। ভবিষ্যতে এমন আয়োজন আরও হওয়া উচিত।”

অপরদিকে ব্রাজিল সমর্থক শিক্ষার্থী রেদোয়ান উল্লাহ বলেন, “আমাদের খেলোয়াড় সংখ্যা তুলনামূলক কম ছিল, তবে দল ভালো ডিফেন্স করেছে। একটি গোল হলে ম্যাচটি আরও উপভোগ্য হতো।”

গোলশূন্য ড্র হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস এবং দুই দলের সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ ম্যাচটিকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের মতে, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।