Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ জুলাই ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি

কুবি প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে প্রথম পুলিশি হামলার শিকার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি দিয়ে ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দিনটিকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য-সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষার্থীরা ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। ওই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরোধ দিবস’ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘স্মৃতির মিনার’ অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবারের মতো ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন। সর্বশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মাধ্যমে দিনটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।