Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার স্কলারশিপ বিতরণ

কুবি প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ও স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ সেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্কলারশিপ কর্মসূচির আওতায় ২০৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি, ১৮২ জন শিক্ষার্থী অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং ১২ জন শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ পেয়েছেন। মোট ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষে স্কলারশিপের চেক গ্রহণ করেন। এছাড়া স্পোর্টস স্কলারশিপের চেক বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, “অস্ট্রেলিয়া সফরে আমরা গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি এবং শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। এসব বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানো হবে।”

তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নতুন ক্যাম্পাসকে একটি সবুজ ও আধুনিক ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।