Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে লিও ক্লাব ও এডুমেক্সের উদ্যোগে এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লিও ক্লাব ও এডুমেক্সের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, টিউশন ফি এবং বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হুসেন জাহান চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্য নেটওয়ার্কের ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. মো. আশিকুর রহমান। এছাড়া আলোচনায় অংশ নেন এডুমেক্স আইইএলটিএস সেন্টারের রাইটিং ও স্পিকিং বিশেষজ্ঞ ইঞ্জি. নাঈম হোসাইন, শিক্ষাবিদ ও গবেষক ড. তাসলিমা জুলিয়া এবং যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের রেক্টর ড. জাহিদ পারভেজ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সেমিনারে ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন। তারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং একাডেমিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

প্রধান আলোচক ড. মো. আশিকুর রহমান বলেন, “বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আগে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপের সুযোগ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে আন্তর্জাতিক বৃত্তি অর্জন করা সম্ভব।”

লিও ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, “এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া এবং বৈশ্বিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনে তাদের অনুপ্রাণিত করা। সঠিক তথ্য ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।