Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ‘ডেভেলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ডেভেলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ফর কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

কর্মশালায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পাঠদানের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে একাডেমিক এক্সেলেন্স অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের শিক্ষা-ভাবনায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং আনন্দমুখর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের শিক্ষা কৌশল ও ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারপাশের লাল মাটি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সবুজ পরিবেশ, ইপিজেড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শক্তি। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে ধাপে ধাপে অ্যাক্রিডিটেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য শুধু স্বীকৃতি অর্জন নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও সম্পৃক্ত করা।

তিনি বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, যেমন বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণিত ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষাদানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন মানসম্পন্ন স্নাতক তৈরি করা, যারা দেশ-বিদেশে দক্ষতা ও সুনামের সঙ্গে অবদান রাখতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।