Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪৭তম বিসিএসে বুটেক্সের ১৮ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

বুটেক্স প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্তত ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশ ক্যাডারে ৩ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৩ জন, তথ্য ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, কাস্টমস ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন, ডাক (পোস্টাল) ক্যাডারে ১ জন এবং আনসার ক্যাডারে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন ৩৭তম ব্যাচের সজীব, ৪০তম ব্যাচের মেহেদী হাসান রাব্বি ও কৃষ্ণ রঞ্জন রায় এবং ৪৩তম ব্যাচের শামীম খান।

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৮তম ব্যাচের এইচ. এম. সাকোয়াফ আশরাফ, ৪৩তম ব্যাচের রাহুল ভৌমিক ও নূর এ আলম মিয়া।

এছাড়া কর (ট্যাক্স) ক্যাডারে ৩৮তম ব্যাচের জাহিদ হাসান, ৪৩তম ব্যাচের আব্দুস সামাদ এবং ৪৪তম ব্যাচের শেখ মোল্লিক অন্তর; কাস্টমস ক্যাডারে ৩৯তম ব্যাচের উজ্জ্বল হোসেন; আনসার ক্যাডারে ৪১তম ব্যাচের পিয়াস খান; তথ্য ক্যাডারে ৪১তম ব্যাচের নাসিম সানি ও ৪৩তম ব্যাচের শাহরিয়ার হোসেন নিরব; অডিট ক্যাডারে ৩৯তম ব্যাচের জাবের হোসেন ও ৪০তম ব্যাচের মুনিম আল রাইহান; পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৩তম ব্যাচের অনির্বাণ মজুমদার এবং ডাক (পোস্টাল) ক্যাডারে ৪০তম ব্যাচের রিয়াদুল ইসলাম সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ. এম. সাকোয়াফ আশরাফ বলেন, “আজ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও আনন্দের দিন। বাংলাদেশ পুলিশ সার্ভিসে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মনোনীত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, অসংখ্য নির্ঘুম রাত এবং নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস। পরিবারের ত্যাগ, বন্ধু ও সহকর্মীদের সমর্থন না থাকলে এই অর্জন সম্ভব হতো না।”

তিনি আরও বলেন, “পুলিশ ক্যাডার হওয়া আমার কাছে শুধু একটি চাকরি নয়, বরং দেশের মানুষের সেবা করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি বড় দায়িত্ব। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।