Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ইইই বিভাগের দ্বিতীয় ব্যাচকে বিদায় সংবর্ধনা

জাবিপ্রবি প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা জীবনের স্মৃতি, অর্জন ও ভবিষ্যৎ পথচলার প্রত্যাশাকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, শুভকামনা ও আন্তরিকতার ছোঁয়া।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বিত প্রয়োগের মাধ্যমেই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য নিশ্চিত হয়। তিনি বলেন, দেশের উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রায় দক্ষ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পেশাগত উৎকর্ষ, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের অন্যতম ভিত্তি। বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, শরীরচর্চা ও ক্রীড়া বিভাগের উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদাসহ বিভাগের শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।