Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি কুইজ সোসাইটির নেতৃত্বে আব্বাস-চামেলী

কুবি প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চামেলী চক্রবর্তী।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রতিষ্ঠাতা মো. অহিদুল ইসলাম রাকিব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক চামেলী চক্রবর্তী বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সততা ও স্বচ্ছতার সঙ্গে নিয়মিত কুইজ প্রতিযোগিতা ও জ্ঞানভিত্তিক আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সাধারণ জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে চাই। সবার সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটিকে আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, “সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। কুইজ জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হবে এমন একটি জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত কুইজ, প্রশিক্ষণ ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করব।”

উল্লেখ্য, ‘জ্ঞান থেকে প্রেরণা, মেধা থেকে সাফল্য’ স্লোগানকে ধারণ করে ২০২৩ সালের ১ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানচর্চা, বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করা এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।