Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : অপপ্রচারের ঘটনায় থানায় জিডি ​

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 
আগস্ট ১৬, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে এক পোল্ট্রি ও ফিশ প্রোডাক্ট ব্যবসায়ীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. জুবেদ আহমদ।

​থানা সূত্রে জানা যায়,  গত ১২ আগস্ট সকাল ১১টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ব্যবসায়ী জুবেদ আহমদের মুঠোফোনে কল করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে ব্যবসা বন্ধ ও তাদের সামাজিক অনুষটানে যোগ না দিতে আল্টিমেটাম দেওয়া হয়। ব্যবসা চালিয়ে যাওয়া ও হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক বজায় রাখার ঘোষণা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারেও একই হুমকি পাঠানো হয়। হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি দুর্বৃত্তরা। গত ১৬ আগস্ট ‘বাংলাদেশ হেফাজত ইসলাম, সুনামগঞ্জ’ নামক একটি ফেসবুক আইডি থেকে তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগী ব্যবসায়ী মো. জুবেদ আহমদ জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তিনি দ্রুত এই চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ​

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। সাইবার অপরাধ এবং হুমকিদাতাদের শনাক্ত করতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।