Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে প্রায় ১২ ফুট গাঁজার গাছসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ হারেজ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে হারেজ মণ্ডলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়ির উঠানে গোসলখানার পাশে লাগানো বিশাল আকৃতির গাঁজার গাছটি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গাছটির ওজন প্রায় ৪ কেজি।

আটক হারেজ মণ্ডল আকলাপাড়া গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল হারেজ মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোসলখানার পাশে বেড়ে ওঠা প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজার গাছটি তাদের নজরে আসে। পরে গাছটি উদ্ধার করে হারেজ মণ্ডলকে আটক করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির গোসলখানার পাশ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হারেজ মণ্ডলকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।