Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে দাফন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন মহান মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা ও নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের এসআই মো. ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান বুলু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।