গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও উপজেলা শাখার উদ্যোগে জুশনে জুলুছ বের করা হয়। জুলুছটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
পরে মাদ্রাসা মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন সিকদার, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবুল হাওলাদার এবং জেলা সাধারণ সম্পাদক আলহাজ সিকদার মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মো. দিদার শরীফ, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদারসহ আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত গৌরনদী উপজেলা শাখার আমীর কাজী আবুল খায়ের।

