Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আকিকার মিষ্টি খেয়ে ফরিদপুরে ৮ শিশু হাসপাতালে, তদন্তের নির্দেশ

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাখুন্ডা গ্রামে আকিকার অনুষ্ঠানে মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় আট শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে আনা মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ অসুস্থ আট শিশুকে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে মিষ্টির দোকানের মালিক জিয়ারত মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, মিষ্টি খাওয়ার কারণে নয়, অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা শিশুরা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।