Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে উপজেলা যুবদলের আংশিক কমিটি, লেবুখালী ইউনিয়ন যুবদলের অভিনন্দন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২ নম্বর লেবুখালী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক যৌথ অভিনন্দন বার্তায় তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিল হাওলাদার (সাগর), যুবদল নেতা সপন মোল্লা, হৃদয় শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মহসিন, ফারুক আলম ও আলমগীর হাওলাদার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কালাশ তালুকদারকে মনোনীত করা হয়েছে।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করায় দুমকীতে শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।