Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার দুই বন্ধু চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের দুই বন্ধু মাহী ও তাওহীদ চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত মাহী সাহারপাড় গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে এবং তাওহীদ একই গ্রামের মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মাহী ও তাওহীদ একসঙ্গে বেড়ে উঠেছেন। একই সঙ্গে তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে সাহারপাড় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ নিজ গ্রাম সাহারপাড়ে নেওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।