Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার, আটক ৩

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১০৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা ১০৭৮ সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেন।

অপরদিকে, খেওয়ার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলামিন ও লিমন মিয়া নামে আরও দুই ব্যক্তিকে আটক করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।