Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার কালনা সেতুতে টোলের হার নির্ধারণ,অক্টোবরে উদ্বোধন

 শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় নির্মিত দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু আগামী অক্টোবর মাসে যেকোনো দিন উদ্বোধনের অপেক্ষায় আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষের কাছে কালনা সেতু নিয়ে আগ্রহ বেড়েছে। ইতিমধ্যে এ সেতুর টোলের হারও নির্ধারণ করা হয়েছে। সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতু দিয়ে গাড়ি চলাচলের জন্য উপযোগী হয়েছে।

পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রবেশদ্বার হবে কালনা সেতু। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ সেতু নির্মাণ করা হচ্ছে। জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এ সেতুর ঠিকাদার।

কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, সেতুটির টোলের হার নিধার্রণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সম্প্রতি আমরা একটি চিটি হাতে পেয়েছি। সেতু কর্তৃপক্ষ ও চিটি সূত্রে জানা যায়, বড় লরি ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেলবিশিষ্ট ট্রাক ৪৫০, দুই এক্সেলবিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫, বড় বাস ২০৫, মিনিবাস বা কোস্টার ১১৫, মাইক্রোবাস, পিকআপ,জিপ ও রে-কার ৯০, প্রাইভেটকার ৫৫, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারি চালিত তিন চাকার যান ২৫, মোটর সাইকেল ১০ এবং পায়ে চালিত রিকশা, ভ্যান ও বাইসাইকেলের টোল ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। সেই অপেক্ষায় আছেন সেতু কর্তৃপক্ষসহ নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।