Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন  

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)  উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কে উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল আলম মৃধার সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বরিশাল বিভাগের জাতীয় নির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রধান অতিথি ছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রধান বক্তা ছিলেন। অন্যান্যের মধ্যে পটুয়াখালী জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন খান নান্নু, খন্দকার ইমাম হোসেন নাসির, মোঃ মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ খলিলুর রহমানকে সভাপতি ও সাইফুল আলম মৃধাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি’র আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। একই সাথে পরবর্তি এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।