Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল
ডিসেম্বর ২০, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ার চরদিঘলিয়া গ্রামের মালতি বালা ঘোষ (৭২) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) লোহাগড়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহত মালতি বালা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামের মৃত গুরুচরণ ঘোষের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মালতি বালার পাঁচ ছেলে- মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে,একমাত্র ছেলে অন্যত্র থাকে। বাড়িতে তিনি একাই বসবাস করেন। প্রতিবেশী বৌদি গায়ত্রি রানী ঘোষ মালতি বালাকে মঙ্গলবার সকালে তাকে দেখকে যান। এ সময় তিনি মালতির ঘরে ঢোকার লোহার গ্রিলের তালা ও দরজা খোলা এবং বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজন এসে পুলিশকে সংবাদ দিলে লোহাগড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল নবধারা কে বলেন, নিহত মালতি বালার গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।