Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে নানা আয়োজনে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বৈশাখী টেলিভিশনের ১৮ বছরে পদার্পন উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে ক্লাবের মুজিববর্ষ হল রুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৈশাখী টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি খোন্দকার আকমলউদ্দীন সাখীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পি পি এম।

এ সময়ে আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দূনীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে। সর্বোপরি বৈশাখী টিভির উত্তরাত্তর সাফল্য কামনা করেন তাঁরা।প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময়ে উপস্হিত ছিলেন।
সোহেল রানা বাবু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।