Nabadhara
ঢাকাবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

৪ বছর পর কোটালীপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ উপলক্ষে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আব্দুল খালেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তঁার সাথে ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২দিনের সফরে আগামী ৬ জানুয়ারি টুঙ্গিপাড়ায় আসবেন। এই ২দিনের সফরের যে কোন দিন (৬ অথবা ৭ জানুয়ারি) তিঁনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষন দিয়ে ছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিঁনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিঁনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ খবর নিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ নবধারা কে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তঁার এই আগমনের সংবাদ শুনে নেতা-কর্মীরা আনন্দিত। এখানে এসে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তঁার ভাষন দেওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইত্যেমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।