বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামীলীগের কোষাদক্ষ ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মকবুল হোসেন মুন্সি ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি —-রাজিউন)
আজ বৃহস্পতিবার বিকেল ৪ -৪৫মিঃ ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে চিতলমারী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ মকবুল হোসেন মুন্সির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি স্ত্রী , একপুত্র, দুই কন্যাসহ অশংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট ২- আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, চিতলমারী উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায়সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনেরে নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

