বাগেরহাটের চিতলমারীতে ২০২২ সালে থানার অভ্যন্তরে প্রবেশ করে জামাত বিএনপির তান্ডব, নারী নির্যাতন, খুন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ঘটনা ঘটেছে।
ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক সংঘর্ষ হয়েছে। এসব ধর্মীয় অনুভূতিতে আঘত, নারী নির্যাতন ও সংঘর্ষের ঘটনায় থানায় ১৭৭টি মামলা হয়। এছাড়া জামাত বিএনপি মিলে থানা আক্রমন করে ব্যাপক তান্ডব চালিয়ে পুলিশের উপর হামলা , ইউএনওর উপর হামলার মতো আলোচিত ঘটনার মধ্য দিয়ে ২০২২ সাল অতিবাহিত করেছে চিতলমারী বাসি । এই ঘটনায় চিতলমারীর মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায় । এতে চিতলমারী উপজেলা বাসীকে বিব্রতও হতে হয়।
এউপজেলায় গেল বছর খুন হয়েছে-১ টি, নারী নির্যাতন – ৪টি, পর্নোগ্রাফী আইনে মামলা হয়েছে-১টি,ধর্মীয় অনুভূতিতে আঘাত -২টি, চুরি-৪টি,পুলিশ সংক্রান্ত-১টি , নাশকতা- ১টি,অস্ত্র আইনে- ১টি,মাদক ৮৫টি,জুয়া -৮টি, জালজালিয়াতি-২টি,প্রতারনা- ১টি,আতœহত্যার প্ররোচনা- ৩টি, মারামারি -৬৩টি ও অপমৃত্যু মামলা হয়েছে ২৩টি । মোট ছোট বড় মিলে ১৭৭টি মামলা হয়েছে।

