Nabadhara
ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ডাক্তারের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলা বাকা গ্রামে এস এম নাজিমউদ্দিন নামে কালিয়া স্বাস্থ্যকমপ্লেক্সের এক ডাক্তার হামলার শিকার হয়েছেন এবং তার নিকট আত্মীয় আসমাউল হোসনা নামে এক মহিলা আহত হয়ে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

১লা জানুয়ারী (রবিবার) দুপুর সোয়া ২ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ডাক্তারের পিতা শেখ শাহাদৎ হোসেন বাদী হয়ে বিলবাউজ গ্রামের শেখ তালিমুল ইসলামের ছেলে তাহমিদুল ইসলাম(১৭) ও হাড়িডাঙ্গা গ্রামের মুন্নাফ লস্করের ছেলে সিহাব লস্কর(৪৫)সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় ডাঃ নাজিমউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে তার নিজ বাড়ী বাকা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীপুর বটতলার কাছে পৌছাইলে দেখতে পান একটি ইজিভ্যান উল্টে ড্রাইভার মারাত্মক আহত হয়েছেন। মানবিকতার খাতিরে তিনি স্থাণীয়দের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বাড়ীতে চলে যান। এর কিছুক্ষন পর নেশাগ্রস্থ অভিযুক্তরা ডাক্তারের বাড়ীতে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। অতঃপর পুলিশে খবর দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। ছেলের ওপর আকস্মিক হামলার ঘটনার তদন্তপূর্বক শুষ্ঠ বিচার দাবি করেছেন মোঃ শাহাদৎ হোসেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।