Nabadhara
ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে টুঙ্গিপাড়া কলেজ স্কাউটস ও বিএনসিসি

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে রোভার স্কাউটস ও বিএনসিসি গ্রুপের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান- (২০২৩)উদ্বোধন করা হয়েছে। এসময় গ্রুপ ভাগ করে কলেজের বিভিন্ন স্থানে ঝোপঝাপ ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।

আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমটি উদ্বোধন করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন।

এসময় তারা কলেজের ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় পড়ে থাকা কাগজ ও বিভিন্ন অনুষ্ঠান পরবর্তী ফেলে দেয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫ বস্তা বর্জ্য জমা হয়। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় বলে স্কাউটস ও বিএনসিসি সূত্রে জানা যায়।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, রোভার স্কাউটসের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস, বিএনসিসির প্লাটুন কমান্ডার মো: কামাল হোসেন।

এছাড়াও কলেজ বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।