রিক – সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর সহযোগিতায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সন্মিলিত উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস ২ জানুয়ারী, ২০২৩ যথাযথ ভাবে উদযাপন করা হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয়- “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”। দিবসটি পালনে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে র্যালি ও আলোচনা সভা করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, রিক -সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান সহ রিক- সমৃদ্ধি কর্মসূচির অন্যান্য কর্মকর্তবৃন্দ, যুব সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

