Nabadhara
ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

তীব্র শীতে টুঙ্গিপাড়ার জনজীবন বিপর্যস্ত, বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েক দিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনজীবন। পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সব বয়সের মানুষ। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা চারপাশ। নাজুক অবস্থা খেটে খাওয়া মানুষের। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। মৃদ্যু শৈত্য প্রবাহে নাকাল টুঙ্গিপাড়ার মানুষ। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।

বিকাল ৪ টায় রাস্তার পাশে কাঠের আগুন জালিয়ে শীত নিবারণ করার দৃশ্য লক্ষ করা গিয়েছে বেশ কয়েক স্থানে। খেটে খাওয়া মানুষ গুলো চরম বিপাকে পড়ছে, বিশেষ করে শীতের মধ্যে যারা ক্ষেত খামারে কাজ করছে। এদিকে গরম কাপর ক্রয় করতে ভীর লক্ষ করা যাচ্ছে ফুটপাতের দোকান গুলোতে। খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষ গুলোর ভরসা ফুটপাতের দোকান গুলো।

কনকনে হিমেল বাতাসে কাঁপছে সাধারণ মানুষ, সেই সাথে বৃদ্ধ ও শিশুরা পড়েছে মহা বিপদে। সন্ধ্যার পর মানুষের বাইরে চলাচল কমে গেছে। কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে ছিন্নমুলদের।

কৃষক মাহামুদ বলেন, কয়দিন ধরে মেলা শীত পড়ছে এতো শীতের মধ্যে কাজে বের হতি পারছি না। এখন সংসার চালাই কি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।