Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাম্প্রদায়িকতা,দুনীতি ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ৫, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িকতা, দূর্নীতি ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবগঙ্গা ডিগ্রী কলেজের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে এই সেমিনার হয়।

কলেজের সভাপতি রাশিদুল বাসার ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,লোহাগড়া সরকারী আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম। সেমিনারে সাম্প্রদায়িকতা, দূর্নীতি ও মাদক নয় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম ,জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস সরদার, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।