Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর (৬৫) সাথে তার আপন ভাই পরিমল বৈরাগীর (৫০) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী বাবু (৩৩) বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে পরিমল বৈরাগী বাঁধা দেয়। এ সময় আশিষ বৈরাগী বাবুর সাথে তার চাচা পরিমল বৈরাগীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিষ বৈরাগী বাবু লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করে। লাঠির আঘাতে পরিমল বৈরাগী গুরুতর আহত হয়।
পরিমল বৈরাগীকে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করলে এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। এখানকার চিকিৎসকদের পরামর্শে পরিমল বৈরাগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় পরিমল বৈরাগী মারা যায়।

এ বিষয়ে জানার জন্য আশিষ বৈরাগী বাবুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিমল বৈরাগীর মারা যাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ বৈরাগী বাবু ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে নবধারা কে বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।