Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে – নড়াইলে অনিন্দ্য অমিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

একটি সুষ্ঠ নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরী করতে পারি, অর্থ্যাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ প্রহন করবে। নির্বাচনে অংশ গ্রহন করার আগে বিএনপির দলীয় নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।’ শুক্রবার (৬জানুয়ারী) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবন চত্বরে আলোচনা সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমান ঊত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ রূপরেখার বিশ্লেষণমুলক বক্তব্যকালে প্রধান অতিথি এসব কথা উপস্থাপন করেন।

নড়াইল জেলা বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি,এম, নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স.ম.ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জান বাটু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যকালে জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী আগামী দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো.টিপু সুলতানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাবি তোলেন। জবাবে প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।