নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার (৫০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি সালাম সরদার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের সামাদ সরদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,সোমবার (৬ মে) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ ইতনা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় সোমবার বলেন,ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

