Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক সমকালের সাংবাদিক মশিউল হক মিটু আর নেই

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ৯, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

দৈনিক সমকাল পত্রিকার নড়াইলের কালিয়া উপজেলার প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

 

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মিটু। গত মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্ট বাড়ে এবং বুধবার সকাল থেকে প্রেসার কমে যায়। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে কালিয়া প্রেসক্লাব,লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা শোক জানিয়েছেন।

 

 

সাংবাদিক মিঠু দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে সততা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠাকাল থেকে কালিয়া প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। বোমা হামলায় মিটুর ডান হাতের বৃদ্ধাঙগুলি উড়ে যায়। এরপর থেকে ডান হাতের বাকি আঙ্গুল গুলোও অকেজো হয়ে পড়ে। সেই থেকে তিনি ও তার স্ত্রী পুরোপুরি সুস্থ হতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।