Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজের নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে কলেজ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  নিহত কবি নজরুল সরকারি কলেজের চার শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ প্রশাসন।

শুক্রবার  (২৩ আগস্ট) দুপুরে নিহত শিক্ষার্থীর প্রত্যেকে পরিবারের হাতে ১ লাখ টাকা করে তুলে দেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।

এদিন কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পটুয়াখালীর দশমিনার  নিহত শিক্ষার্থী জিহাদ হোসেন, নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থী ওমর ফারুক এবং বরিশালের বানারিপাড়ার তৌহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থতি ছিলেন কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক মোঃ তাইমুর হোসেন, অধ্যাপক মোছাঃ সুরাইয়া পারভীন, অধ্যাপক মোছাঃ সাহানা শামসুদ্দিন, অধ্যাপক মোছাঃ হাছিনা আক্তার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা প্রতিনিধিবৃন্দ।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকির বলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কবি নজরুল সরকারি কলেজের চার মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ক্ষতি অপূরণীয়। বেঁচে থাকলে তারা নিশ্চয়ই একদিন তাদের পরিবারের জন্য তাদের বাবা মায়ের জন্য এদেশের জন্যে কিছু করতো। কিন্তু আজ তারা একটি ন্যায় সঙ্গত আন্দোলনে শহিদ হয়েছে। তাদের এই ত্যাগ আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই।

উপাধ্যক্ষ আরো বলেন, আমাদের কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান হিউস্টন প্রবাসী মায়েদের সহযোগিতায় আমরা নিহত তিন শিক্ষার্থীদের পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। বন্যা দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক পরিবারের কাছে এখনো আমাদের সহযোগিতা পৌঁছাতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই পৌঁছে দিব ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।