Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজে ৫১ তম অধ্যক্ষ হলেন হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের ৫১ তম  অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষর কার্যালয়ে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় কলেজের উপাধ্যক্ষ মো. ছালেহ আহমেদ ফকিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

গত ১১ আগষ্ট সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের জোড়ালো আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় । এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ছালেহ আহমেদ ফকির কলেজ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। আজ নতুন অধ্যক্ষ হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব নেন। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 

নতুন অধ্যক্ষকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছেন। তারা জানান, আমরা আমেনা বেগমের পুনরাবৃত্তি চাইনা। নতুন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে সাজাবেন এটাই আমাদের চাওয়া। কলেজে সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চলমান থাকতে অধ্যক্ষকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে কলেজ ক্যাম্পাসকে এগিয়ে নেয়ার দাবি জানান তারা।

 

এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ মোহম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক কাঠামো গত উন্নয়ন ও সংস্কারে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।