Nabadhara
ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ -মোছাদ্দির 

জবি প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের দর্শন বিভাগের হাবিবুল্লাহ সৌরভকে আহবায়ক ও ১৪ তম ব্যাচের ব্যাচের গণযোগাযোগা ও সাংবাদিকতা বিভাগের মো: মোছাদ্দিরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন ছাত্রকল্যাণের সাবেক সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক’দের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়েছে৷

 

এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তামজীদ ইমাম অর্নব ও যুগ্ম আহ্বায়ক হিসেবে রিমন খান, অপূর্ব কৃষ্ণ, সাজাদুল ইসলাম, তানভীরুল ইসলাম, সাজু সরকার, নূর নাহার ও সামিউজ্জোহা সাকিব কমিটিতে আছেন।

 

অন্যদিকে সদস্য হিসেবে সুলতান মাহমুদ শুভ, সাজ্জাদুর রহমান, মশিউর রহমান, মিশাদ রহমান, ইশরাত জাহান বর্ন, আতিউর রহমান, নাজমুস সাদাত, আবদুল্লাহ আল মুকিত, জুনায়েদ হাসান, হাবিবুর রহমান, ফেরদাউস শেখ, মাহমুদ হাসান, অগ্রদ্রুতি আদি, আব্দুর রহমান, রাকিব হাসান, নওয়াজ শরিফ ও স্বর্গ এ কমিটিতে রয়েছে।এর আগে ছাত্রকল্যাণের উপদেষ্টাদের সিদ্ধান্তের ভিত্তিতে পূর্বের মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।